মোঃ আলী আজগর | ০৯:৩৩ পিএম, ২০২২-০৫-১৩
॥ আজগর আলী খান-রাজস্থলী ॥
রাঙামাটির রাজস্থলী উপজেলার সরকারী অনুমোদনহীন ৩টি ইটভাটা বন্ধ ও চুল্লি ভেঙ্গে ধংবস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত । ইটভাটাগুলো হচ্ছে উপজেলার কলেজ পাড়া এলাকার কর্ণফুলী ব্রিক্স ইটভাটা, গাইন্দ্যা ইউনিয়নের বড়ইতলি বি.আর.বি (ব্রিক্স) ইট ভাটা ও বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়া আগা পাড়া মেসার্স শাহ (ব্রিক্স) ম্যানুফ্যাকচার ইট ভাটা।
শুক্রবার (১৩ মে ), রাজস্থলী উপজেলায় সরকারী অনুমোদনহীন অবৈধভাবে ইটভাটা তৈরী করে তাতে ইট পোড়ানো হচ্ছে। মহামান্য হাইকোর্টের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট শান্তনু কুমার দাশ, মাফজারুল ইসলাম সহকারি পরিচালক চট্রগ্রাম বিভাগীয় কার্যলয়, কলেজ পাড়া এলাকার ইটভাটা, মেসার্স কর্ণফুলী, বড়ই তলী এলাকার বি আর বি (ব্রিক্স) ইট ভাটা ও বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়া আগা পাড়া মেসার্স শাহ (ব্রিক্স) ইট ভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সেখানে অনুমোধনহীন চিমনি চুল্লি ব্যবহার করে ও বনের কাঠ জ্বালিয়ে ইট পোড়ানো হচ্ছে দেখতে পান ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ইউএন ও শান্তনু কুমার দাশ । পরে তিনি ইটভাটা তিনটিতে ইট পোড়ানোর অবৈধ চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেন এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
এসময় সর্বাত্বক সহযোগীতা করেন, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, চন্দ্রঘোনা থানার অধীন বাঙালহালিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক ( আই সি) কামরুজামানসহ পুলিশ সদস্যরা।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited