আলমগীর মানিক | ০২:২৩ এএম, ২০২২-০৫-১৮
পাহাড়ের প্রার্ন্তিক জনগোষ্ঠির আত্মসামাজিক উন্নয়নে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সবচেয়ে বেশি আন্তরিক। সারাদেশের ন্যায় উন্নয়নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্ঠায় পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতির জনক বঙ্গবন্ধুর হাতে সৃষ্ট পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন.পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
মঙ্গলবার (১৭ মে) বিলাইছড়িতে পালবার লিং সেন্টার শিশু সদন ও বিভিন্ন দাতা গোষ্ঠীর অর্থায়নে ৪ কোটি টাকা ব্যয়ে (৫) তলা ভবন নির্মাণে শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সব ক্ষেত্রে উন্নয়নে কাজ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। আর বিলাইছড়িতে শিক্ষার মান যাতে বজায় থাকে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
সরকার এলাকা উন্নয়নে বিভিন্ন সহায়ক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন, এগুলো উন্নয়ন হলে মানুষের জীবন মান ভাগ্যে পরিবর্তন আসবে বলেও তিনি জানান। এর আগে তিনি সকালে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, থানা, উপজেলা কেন্দ্রীয় জামে মদজিদ ও বাজার পরিদর্শন করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা জানেন।
চেয়ারম্যানের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি জয় সেন তঞ্চঙ্গ্যা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম সম্পাদক-মৃণাল কান্তি তঞ্চঙ্গ্যা।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, ও পালবার লিং সেন্টারের প্রতিষ্ঠাতা-পরিচালক এবং বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ দেব
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited