নিজস্ব প্রতিবেদক | ০৯:২৭ পিএম, ২০২২-০৫-২২
খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে জালটাকার নোট লেনদেন করার সময় ২ যুবককে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। (২১ মে) শনিবার বিকেলে বাজারের জাহাঙ্গীর ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ দোকানের সামনে জালটাকার নোট লেনদেন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার উপ পরিদর্শক মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মো. জসিম উদ্দিন(২৪), মো. রুবেল (২৫) নামের দুই যুবকে আটক করা হয়।
আটককৃত জসিম উদ্দিন কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার পাঁচলি পাড়ার মৃত আব্দুল হাসেমের ছেলে এবং মো. রুবেল মাটিরাঙ্গার খেদাছড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। এসময় তাদের সাথে থাকা১০০০ (এক হাজার) টাকার ৩৩ টি জাল নোট উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী জানান, (২১ মে) শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাটিরাঙ্গা বাজারে ২ যুবক জালটাকার নোট লেনদেন করছে। পরে তাদের সাথে থাকা জালটাকার নোট সহ তাদেরকে আটক করা হয়।
এই ঘটনায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited