নিজস্ব প্রতিবেদক | ০৮:০১ এএম, ২০২২-০৫-২৪
পহেলা মে থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও বংশ বিস্তারের জন্য প্রতি বছরের ন্যায় এবারও হ্রদে সকল প্রকার মৎস্যসম্পদ আহরণ ও বিপনন বন্ধকালীন সময়ে হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি কর্তৃপক্ষ।
তারই ধারাবাহিকতায় সোমবার (২৩মে) লংগদু উপজেলা সদর এলাকায় কাপ্তাই হ্রদে আনুষ্ঠানিকভাবে রুই, মৃগেল, কাতাল (কার্প) জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় লংগদু উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনা(ভূমি) জনি রায়, বিএফডিসি রাঙামাটি জেলা ব্যবস্থাপক মোঃ তৌহিদুল ইসলাম, বিএফডিসি লংগদু শাখার ব্যাবস্থাপক আকবর হোসেন উপস্থিত ছিলেন।
লংগদু বিএফডিসির নিজস্ব পুকুর ও হ্যাচারিতে উৎপাদিত কার্প জাতীয় মাছের পোনা হ্রদের পানিতে ছাড়া হয়েছে। আজ প্রথম দিনে ৩.৮৯৬ মে. টন সহ ক্রমান্বয়নে ১৮ মেঃ টন মাছের পোনা অবমুক্ত করা হবে বলেন জানালেন বিএফডিসি লংগদু ব্যবস্থাপক আকবর হোসনে।
পহেলা মে থেকে পরবর্তী তিন মাস পর্যন্ত সময় কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ, মাছ ধরা, প্রকৃয়া করণ ও বাজারজাত করা নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এআদেশ বলবৎ থাকবে। এসময় নিবন্ধীত সকল মৎস্যজীবীদেরকে সরকার প্রতি মাসে জনপ্রতি ৩০কেজি হারে মৎস্য ভিজিএফ প্রদান করে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited