খাগড়াছড়ি প্রতিনিধি | ১২:০৯ এএম, ২০২২-০৫-২৭
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন বলেছেন, দেশে এখন আওয়ামীলীগের তামাশা চলছে। এই অবৈধ সরকারের পতনের ঘন্টা বাঁজতে শুরু করেছে। তাই তারা এখন বেসামাল। বিশে^র বিভিন্ন দেশ তাদের মন্ত্রীসহ বাহিনী প্রধানদের ঐদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। তারপরও তাদের লজ্জা হয় না।
বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে সামনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদশেরে একমাত্র নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের সিনিয়র নাগরিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম্মানজনক মন্তব্য ও হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি দ্রব্য মূল্যের বাজারে উর্ধ্বগতিসহ বাজার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন সময়ের বক্তব্যের সমালোচনা করে পদ্মাসেতু বাংলাদেশের জনগনের টাকা গড়ে নিজেদের বলে চালিয়ে দেওয়ার মুখোরোচক গল্পের জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীদের লোক দেখনো নাটক এবং মেগা প্রকল্পগুলো হাজার কোটি কোটি অর্থ বিদেশে লোপাটের প্রধান হাতিয়ার বলে তিনি মন্তব্য করেন।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র সভাপতিত্বে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার।
সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসনে, অনমিষে চাকমা রিংকু, সাংগঠনকি সম্পাদক আব্দুর রব রাজা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান,জেলা যুবদলের সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামসহ সিনিয়র নেতারা এতে বক্তব্য রাখেন।
পরে বিএনপির সমাবেশ শেষে শহরের প্রতিবাদ মিছিল করে ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপির শতাধিক নেতাকর্মীও লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়। তবে পুলিশের কঠোর অবস্থানের কারনে নিয়ন্ত্রণে পরিস্থিতি ছিল স্বাভাবিক।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited