আল মামুন | ০১:৫৯ এএম, ২০২২-০৫-২৮
খাগড়াছড়িতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই সমন্বয় সভার আয়োজন করে নেতাকর্মীরা। সংগঠনটি’র জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল’র সঞ্চালনায় সাধারন সম্পাদক দেবেশ বরণ ত্রিপুরার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সমন্বয় সভা। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করে কেন্দ্রীয় নেতারা।
খাগড়াছড়ি জেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি মিন্টু কুমার দত্ত’র সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম.এ. গফফার কুতুবী। এতে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনটির তিন পার্বত্য জেলা সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য উদয়ন বড়–য়া। এছাড়াও খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদ-উদ-জামান স্বাধীনসহ মৎস্যজীবি লীগের বিভিন্ন উপজেলা নেতাকর্মীরা এতে অংশ নেয়।
বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ বঙ্গবন্ধুর আর্দশে গড়া সংগঠন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে গড়ে তোলাসহ ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে মাঠে আছে মৎস্যজীবি লীগ। যারা উন্নয়নে বিশ্বাস করে না তারা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে আবারো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রসহ উন্নয়ন থামিয়ে দিতে উঠে পড়ে লেগেছে তাই সকল নেতাকর্মীদের মাঠে থেকে ষড়যন্ত্র রুখে দিয়ে এদেশকে এগিয়ে নিতে মৎস্যজীবি লীগকে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান কেন্দ্রীয় নেতারা। এর আগে অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানিয়ে সম্মননা ক্রেষ্ট তুলে দেয় স্থানীয় নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited