মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ০৪:১৫ পিএম, ২০২২-০৬-০২
রাঙামাটির কাউখালী উপজেলার তিনটি ইউনিয়ন বেতবুনিয়া, কলমপতি ও ঘাগড়া ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন পূর্বক প্রকাশ্য গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২জুন) সকালে বেতবুনিয়া ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন পূর্বক এই গণশুনানী অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী গণশুনানী ও লিগ্যাল এইড এর কমিটি গঠন কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ।
দিনব্যাপী লিগ্যাল এইড এর কার্যক্রমের সভাপতিত্ব করেন বেতবুনিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান বাবু অংক্যজ চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলার লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. সামশুদ্দোহা।
লিগ্যাল এইড এর কার্যক্রম শুরুতে সকাল দশটায় বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের শত শত ছাত্র-ছাত্রীদের মাঝে লিগ্যাল এইড এর প্রচারাভিযান ও এক গনশুনানী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক খোরশেদ । এসময় জেলা লিগ্যাল এইড অফিসার ছাত্র -ছাত্রীদের সাথে মত বিনিময় পূর্বক তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এর পরপর যথাক্রমে কলমপতি ও ঘাগড়া ইউনিয়নের লিগ্যাল এইড কমিটি গঠন পূর্বক গনশুনানী অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited