নিজস্ব প্রতিবেদক | ০৯:২২ পিএম, ২০২২-০৬-০৪
বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের উস্কানিমূলক স্লোগান এবং শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগ, উপজেলা, পৌর, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠণের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা চিংকিউ রোয়াজা, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মাহফুজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক বিকাশ চাকমা, কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তার, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সামশুল আলম, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাওয়াল উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।
বক্তারা শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতেই একাত্তরের পরাজিত শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং জাতির পিতার হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্রের সাথে জড়িতদের রাজনৈতিকভাবে মাঠে থেকে মোকাবেলা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতেও সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited