নিজস্ব প্রতিবেদক | ০৯:৪৪ পিএম, ২০২২-০৬-০৬
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় নিজ এলাকা রিজার্ভ বাজারে সংবর্ধনা পেলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও নিউ রাঙামাটি জামে মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক হাজী মোঃ মুছা মাতব্বর।
সোমবার রাতে নবনির্মিত নিউ রাঙামাটি জামে মসজিদ মার্কেট প্রাঙনে ব্যবসায়ীদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় বিভিন্ন সংগঠন থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নিউ রাঙামাটি জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ¦ আবুল মনছুর ওবায়দুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মহসীন রানা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, আপার রাঙামাটি বাজার চৌধুরী মোঃ মোস্তফা কামাল উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল জব্বার, জেলা গাউছিয়া কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ শাহ আলম, মমতাজ উদ্দিন, ব্যবসায়ী নেতা সাব্বির আহমেদ ওসমানী, মুশফিকুর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন মসজিদ পরিচালনা কমিটির অফিস সচিব মোঃ হান্নান।
এসময় সংবর্ধিত অতিথি হাজী মোঃ মুছা মাতব্বর আবেগ আপ্লুত হয়ে বলেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। মানুষের দোয়া না থাকলে সম্মানের জায়গায় পৌছানো যায় না। আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকতে, মানুষের উপকারে আসতে। রিজার্ভ বাজার আমার জন্মস্থান। আমি আমার জন্মস্থানের উন্নয়নে, মানুষের সুখে দু:খে সবসময় পাশে ছিলাম, ইনশাআল্লাহ থাকব।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা বক্তব্যে বলেন, হাজী মোঃ মুছা মাতব্বর একজন পরোপকারী ও জনদরদী নেতা। তিনি করোনাকালে যেভাবে নিজের জীবনের মায়া ত্যাগ করে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা যুগ যুগ মানুষ মনে রাখবে। তারপরও যেকোন প্রয়োজনে তাকে কাছে পাওয়া যায়। এমন পরোপকারী মানুষটি আরো সফল হবে এমনটিই প্রত্যাশা করেন বক্তারা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited