আল মামুন | ০১:৪১ এএম, ২০২২-০৬-০৯
“ভিটামিন-এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” শ্লোগানকে ৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ উপলক্ষে খাগড়াছড়ি সিভিল সার্জনের প্রেস ব্রিফিং করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (৮ জুন ২২) সকাল ১১ টায় খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ির জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের'র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া,ডেপুটি সিভিল সার্জন মিঠুন চাকমা,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী মোহাম্মদ আমিন উল্লাহ,পুলিশ পরিদর্শক তদন্ত আবুল হাসান, জেলা স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্বাস্থ্য-শিক্ষা কর্মকর্তা মেমং মারমা প্রমুখ। এতে জানানো হয়, আগামী ১২ জুন সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। যা ১৫ জুন পর্যন্ত ইপিআই কেন্দ্র সমূহে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, ৪ দিনব্যাপী চলবে।
এই রাউন্ডে খাগড়াছড়ি জেলায় ৬ মাস থেকে ১২ মাস বয়সী ১৫ হাজার ৪শ ৩ জন শিশুকে একটি করে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী ৯১ হাজার ৪শ ৩ জন শিশুকে একটি করে লাল রঙের, মোট ১০৬৪৮২ জন শিশুকে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা ও স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে ব্রিফিং এ জানানো হয়। কোন ধরনের অপপ্রচারে কান না দিয়ে শিশুদের ভিটামিন এর ঘাটতি পুরণে ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানান বক্তারা।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited