নিজস্ব প্রতিবেদক | ০৭:০৫ পিএম, ২০২৬-০৯-১৪
রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গাবাজ, মাদক কারবারি এবং সিআর ও জিআর মামলার পলাতক সাজাপরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমান-এর নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. নোমান (৩৯), জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য, পিতা মৃত মুন্সী মিয়া, মাতা রহিমা বেগম, পাথরঘাটা এলাকার বাসিন্দা। তাকে দাঙ্গা সংগঠনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে আরও গ্রেপ্তার হন মো. আবু তাহের (২৮)। তিনি বর্তমানে রিজার্ভ বাজার মাছ বাজার এলাকায় তালুকদার ভবনের পাশে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
তার স্থায়ী বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দুর্বাকান্দা এলাকায়। তাকে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া ফরহাদুল ইসলাম (৪২)-কে সিআর মামলার সাজাপরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বনরুপার বিএম শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত বিসমিল্লাহ ইলেক্ট্রনিক্সের সঙ্গে সংশ্লিষ্ট বলে পুলিশ জানিয়েছে।
একই অভিযানে রহিমা বেগম (৩৫), হাসপাতাল এলাকার রাঙ্গাপানি মৌজার বাসিন্দাকে সিআর পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।
এছাড়া হাফেজ মোজাফফর আহমদ (৫০)-কে রিজার্ভ বাজারপাড়া (বেকারি লেন) এলাকা থেকে সিআর পরোয়ানার ভিত্তিতে এবং সুভাষ দাশ (৩৮)-কে মালিপট্টি (পৌর কলোনি, পুরাতন বাসস্ট্যান্ড) এলাকা থেকে জিআর পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, রাঙামাটিতে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কোতয়ালী থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited