নিজস্ব প্রতিবেদক | ১২:৪৮ এএম, ২০২২-০৬-১২
॥ নিজস্ব প্রতিবেদক ॥
সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডে দায়িত্ব পালনের সময় নিহত রাঙামাটির দুই অগ্নিযোদ্ধা নিপন চাকমা ও মিঠু দেওয়ানের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পাঠানো এ আর্থিক অনুদান শহীদ পরিবারের হাতে তুলে দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ শাহজাহান। রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীমসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বুধবার (৮জুন) পার্বত্য রাঙামাটি শহরের ট্রাইবাল আদাম ও কলেজ গেইট এলাকায় অবস্থিত নিহত ফায়ার সার্ভিস কর্মী নিপন চাকমা ও মিঠু দেওয়ানের বাসায় গিয়ে নেতৃবৃন্দ এ অনুদান হস্তান্তর করেন। এ সময় তারা শোক সন্তপ্ত পরিবারের সাথে কিছু সময় কাটান এবং তাদের খোঁজ খবর নেন।
এ সময় জামায়াত নেতা মুহাম্মদ শাহজাহান বলেন, অতীতের কোনো দূর্ঘটনায় এতো ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু আমরা দেখিনি, সীতাকুন্ডের ঘটনা নজিরবিহীন। অগ্নিকান্ডের শুরু থেকে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীদের ভূমিকা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বব্যাপী নজির স্থাপন করেছে। যারা চলে গেছেন, তারা আর ফিরে আসবেন না, কিন্তু তারা যে অদম্য সাহস দেখিয়েছেন তা সারা জীবন আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। কর্ত্যব্য পালনে যারা নিজেদের জীবন সপে দিয়েছে- জাতি তাদের আজীবন স্বরণ রাখবে। তিনি বলেন এই আত্বত্যাগী পরিবার পরিজনদের খোঁজখবর রাখা আমাদের দায়িত্ব।
নেতৃবেন্দর সাথে এ সময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারী ও সাবেক ছাত্রনেতা ফয়সাল মুহাম্মদ ইউনুস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনসুরুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি এডভোকেট হারুনর রশীদ, রাঙামাটি পৌর জামায়াতের আমীর আবদুস সালাম প্রমুখ।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited