নিজস্ব প্রতিবেদক | ০৭:৪৮ পিএম, ২০২২-০৬-১৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পরপর দ’ুদিনের ব্যবধানে বজ্রাঘাতে দুই শিক্ষার্থী মারা গেছে। সোমবার সন্ধ্যায় কলেজ শিক্ষার্থী অর্কো চাকমা ও মঙ্গলবার বিকেলে স্কুল শিক্ষার্থী রূপসী চাকমা নামের দুই শিক্ষার্থী প্রাকৃতিক বজ্রপাতের আঘাতে মারা গেছে বলে নিশ্চিত করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
জানাগেছে, মঙ্গলবার বিকেলে বড় দুরছড়ি এলাকার নিজ বাড়ির উঠানে নারিকেল গাছে তলায় দাঁিড়য়ে থাকা অবস্থায় খেদারমারা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী রূপশী চাকমা আকস্মিসকভাবে বজ্রাঘাতের শিকার হয়। এসময় ঘটনাস্থলেই রূপসী চাকমা মারা যায়। নিহত রূপসী চাকমা বড় দুরছড়ি এলাকার পুলিন বিহারী চাকমার মেয়ে।
খেদারমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সন্তুষ কুমার চাকমা জানান, ঝড়ের সময় রূপশি চাকমা উঠানে নারিকেল গাছের পাশে দাড়িয়ে ছিলো এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনা স্থলেই প্রাণ হারায়।
এরআগে সোমবার (১৩ জুন) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর হিরারচর গ্রামে বাড়ি ফেরার সময় বজ্রপাতের আঘাতে গুরুত্বর আহত হয়ে জ্ঞান হারায় অর্কো চাকমা নামের এক শিক্ষার্থী। সে হিরারচর গ্রামের মিহির কান্তি চাকমার ছেলে। নিহত অর্কো চাকমা রাঙামাটি সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি খুবই দুঃখ জনক পরপর একই এলাকার দুইজন মানুষ এভাবে চলে যাওয়া। সবাইকে আরো সতর্ক ভাবে চলাফেরা করতে হবে। নিহত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited