নিজস্ব প্রতিবেদক | ১২:৫২ এএম, ২০২২-০৬-১৯
চলমান টানা বর্ষণে কাপ্তাই উপজেলায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এছাড়া তাদের আশ্রয়কেন্দ্রে দ্রুত চলে আসতে নির্দেশ দিয়েছে কাপ্তাই উপজেলা প্রশাসন।
শনিবার (১৮ জুন) বিকেলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর ঢাকাইয়া কলোনি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যাবার অনুরোধ জানান। এসময় কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফসহ ফায়ার সার্ভিস পুলিশ সদস্য ও উপজেলা স্কাউটস এর সদস্যরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, ইতোমধ্যে কাপ্তাই উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে প্রচারনা ও মাইকিং করা হয়েছে। বিকালের মধ্যে না এলে প্রয়োজনে তাদেরকে জোর করে আশ্রয় কেন্দ্রে আনা হবে।
ইতোমধ্যে কাপ্তাই উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরে যেতে নিকটস্থ ৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সেগুলো হলো কাপ্তাই উচ্চ বিদ্যালয়, ওয়াগ্গা মুরালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়, চিৎমরম ইউপি কার্যালয়, রাইখালি কারিগরপাড়া সরকারিপ্রাথমিক বিদ্যালয়, নারায়নগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং চন্দ্রঘোনা ইউপি কার্যালয়।
এদিকে কাপ্তাই বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের সাথে কথা বলে তাদের মধ্যে আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনিহা দেখা যাচ্ছে। অনেকে জানান, বেশি বৃষ্টি হলে আশ্রয় কেন্দ্র যাবো। এখন গিয়ে কী হবে?
কাপ্তাই উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছে প্রায় শত শত পরিবারের মানুষ। শুক্রবার থেকে টানা বর্ষণ চলছে। শনিবারও সারাদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এছাড়া রাঙামাটি আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উল্লেখ্য, কাপ্তাই ২০১৭ সালে পাহাড় ধসে ১৮ জনের মৃত্যু হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited