নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৯ পিএম, ২০২২-০৬-২৮
॥ মো. সোহরাওয়ার্দী সাব্বির ॥
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, বর্তমান সরকারের আমলে নারীরা এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছেন। নারীরা এগিয়ে গেলে দেশের অর্থনীতি সমৃদ্ধশালী হবে, দেশ এগিয়ে যাবে।
মঙ্গলবার ( ২৮ শে জুন ) সকালে রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে পরিষদের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত রাঙামাটিতে করোনাকালীন ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন ।
এমপি বলেন , নারীরা নিজের পায়ে দাড়াক , সংসারে ভূমিকা রাখুক । বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা চাই, নারী শুধু স্বামীর জিম্মা নয় , কর্মক্ষম হোক ।
এতে তিনি অনুদানপ্রাপ্ত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদেরকে পূঁজি সৃষ্টি ও বৃদ্ধির ক্ষেত্রে এ অর্থ যথাযথভাবে ব্যবহারের আহব্বান জানান ।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ঝর্না খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
সভায় পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সদস্য প্রিয় নন্দ চাকমা, প্রবর্তক চাকমা, আছমা বেগম, ইলিপন চাকমা, নিউচিং মারমা, বিপুল ত্রিপুরা এবং পরিষদ সদস্য আব্দুর রহিম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শেষে রাঙামাটি জেলার ১০ উপজেলার ১২০টি প্রতিষ্ঠানের ১২০জন নারী উদ্যোক্তাকে জনপ্রতি ৩০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited