বিলাইছড়ি প্রতিনিধি | ০৩:২৫ পিএম, ২০২২-০৬-৩০
॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে হেডম্যান ও কারবারি নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০) জুন) উপজেলা কমপ্লেক্স কক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ ইসরাত হোসেন পিএসসি, অধিনায়ক ৬ বীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জোনের নতুন দায়িত্ব গ্রহণকারী জোন কমাণ্ডার লেঃ কর্ণেল মোঃ আহসান হাবীব রাজিব পিপিএম, পিএসসি,অধিনায়ক ৩২ বীর।
জোন কমাণ্ডার সকল হেডম্যান ও কারবারিদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি জোনের আওতাধীন এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
এ-সময় হেডম্যান ও কারবারিগণ নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা ও এলাকার বিভিন্ন সমস্যা ও পাহাড়ি সন্ত্রাসীদের তৎপরতা নিয়ে তাদের অভিব্যক্তি উপস্থাপন করেন।
তারপর জোন কমাণ্ডার হেডম্যান ও কারবারিদের উদ্দেশ্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তি, সম্প্রতি ও উন্নয়নের লক্ষে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায়, বিলাইছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকা শান্তি ও সম্প্রতি উন্নয়নে বদ্ধ পরিকর। হেডম্যান ও কারবারি তাদের এলাকার সঠিক পরিস্থিতির সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা দিলে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর যথা সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।উক্ত সম্মেলনে উপস্থিত সকলের মাঝে জোন হতে প্রত্যেককে ছাতা বিতরণ ও নাস্তার ব্যবস্থা করা হয়।
সম্মেলনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ও চিএইচটি নেটওয়ার্ক ও হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা প্রমূখ।
সেনবাহিনীর নিঃস্বার্থ সহযোগিতা ও সেনাবাহিনী কর্তৃক আয়োজিত এরকম জন কল্যাণমূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সকলে জোনের প্রতি অত্যন্ত খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited