নিজস্ব প্রতিবেদক | ১১:৩৫ পিএম, ২০২২-০৭-০৬
॥ নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ যুব মহিলালীগ এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে রাঙামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এসময় রাঙামাটি যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখিকা চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াদুদ, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দিন, ওলামা লীগের সভাপতি মাওলানা উসমান গণি চৌধুরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম সহ যুব মহিলা লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited