নিজস্ব প্রতিবেদক | ১১:৪১ পিএম, ২০২২-০৭-০৬
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি সদর উপজেলাধীন ৪নং কুতুকছড়ি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ জুলাই) সকালে রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি দীপক বিকাশ চাকমা।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রমেশ মারমা, সদর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হৃদয় বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক সুখময় চাকমা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙামাটি জেলা সভাপতি মো. শাওয়াল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মো. ফজরুল করিম, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদস্য সচিব মো. আরিফ উদ্দিন ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ বালুখালী এবং সাপছড়ি ইউনিয়নের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উদ্বোধক রমেশ মারমা বলেন, সেবা, শান্তি, প্রগতি ও নিয়ম শৃঙখলা মেনে নতুন কমিটির আগমন হোক। এই কমিটির মাধ্যমে জননেতা দীপংকর তালুকদারের হাতকে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা আরিফ উদ্দিন বলেন, কুতুকছড়ি ইউনিয়ন কে শক্তিশালী করতে চাইলে পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। অবৈধ এসব অস্ত্র উদ্ধার হলে পাহাড়ের দুর্গম এলাকায় আমরা শক্তিশালী কমিটি গঠন করতে পারব। এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।
আলোচনা শেষে সকলের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটিকে পূনরায় দায়িত্ব দেওয়া হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited