নিজস্ব প্রতিবেদক | ১০:০৭ পিএম, ২০২২-০৭-০৯
খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়া এলাকায় চেঙ্গী নদী কেড়ে নিয়েছে দুটি তরতাঁজা প্রাণ। নদীতে ডুবে ২ জনের মৃত্যু হয়।
শনিবার (৯ জুলাই ২০২২) দুপুরে চেঙ্গি নদীর পাড়ে খেলার সময় পানিতে পড়ে যায় ৭ বছর বয়সী মোঃ শামীম। তাকে বাঁচাতে পানিতে নেমে আলমগীর হোসেন নামের আরেকজনেরও মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন, উত্তর গঞ্জপাড়ার নুরুল আলমের ছেলে মোঃ শামীম(৭) ও শালবন শাপলা মোড় এলাকার মো. রবিউল ইসলামের ছেলে মো. আলমগীর হোসেন (২৬)।
জানা যায়, নদীর পাশে খেলার সময় পানিতে ডুবে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে ইট ভাঙ্গার শ্রমিক মো. আলমগীর হোসেন (২৬) পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় তারও মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,পানিতে ডুবে যাওয়া শিশুকে উদ্ধার করতে গিয়ে অপর ব্যাক্তিও পানিতে তলিয়ে গিয়ে মারা যায়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত আছে বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited