নিজস্ব প্রতিবেদক | ১০:৩৯ পিএম, ২০২২-০৭-২১
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে ভয়াবহ আগুনে ৬৯ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আহত হয়েছে স্থানীয় ৫ যুবক তাদের স্থানীয় দুরছড়ি সেনাবাহিনীর ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
২১ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ ঘটিকায় বাজারের মিলন দের তেল গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিল্টু চাকমা।
চেয়ারম্যান বিল্টু চাকমা বলেন মিলন দে গ্যাসের চুলা মেরামত করে আগুন জ্বালিয়ে পরীক্ষার সময় পাশে থাকা অকটেনে আগুন লেগে চার পাশে ছড়িয়ে পড়ে ঘটনার পর থেকে ব্যাবসায়ী মিলন দে পালিয়ে যায়। আগুনের সংবাদ পাওয়া পর মারিশ্যা জোনের বিজিবি ও দুরছড়ি সেনাবাহিনী ক্যাম্পের শতাধিক সদস্য স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
পরে পার্শবর্তী উপজেলা দিঘীনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পরপরই খাগড়াছড়ি ২০৩ রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএসপি, এনডিসি,পিএসসি ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার পুড়ে যাওয়া বাজার পরিদর্শন করছেন।
এসময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্রদান করেন, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে দুরছড়ি বাজারে একটি ফায়ার পয়েন্ট স্থাপন করা হবে বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন ৬৯ টি দোকান পুড়ে গেছে, এতে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের দাবী প্রায় ৪০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের মাধ্যমে সহায়তা করা হবে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার বলেন আমার এখনো কাজ করছি, কাজ শেষে তদন্তের মাধ্যমে আগুনের বিস্তারিত কারণ জানা যাবে। উল্লেখ্য দেশের বৃহৎ উপজেলা বাঘাইছড়ি এখানে ফায়ার স্টেশন না থাকায় প্রায় আগুনে পুড়ে নিঃস্ব হয় মানুষ।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited