নিজস্ব প্রতিবেদক | ০১:০৬ এএম, ২০২২-০৭-২২
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে রাঙামাটির প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ক্রীড়া, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন খাত হতে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন।
বৃহস্পতিবার বেলা সকালে বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব) এর সঞ্চলনায় চেক বিতরণের পূর্বে এক আলোচনা সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী চেক বিতরণের বিষয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
এ সময় তিনি বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য এলাকার জনমানুষের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের পাশাপাশি এখানকার ক্রীড়ার মান ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন ক্রীড়া সংস্থা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা প্রদানসহ আর্থিক সহযোগিতা দিয়ে আসছে। তারই অংশ হিসেবে আজকের চেক বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য এলাকার ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য সব সময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে ক্রীড়া ক্ষেত্রে পার্বত্য এলাকা পিছিয়ে আছে। তাই তিনি জেলা ক্রীড়া সংস্থাকে এ বিষয়ে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন যে, পার্বত্য এলাকার ক্রীড়ার মান উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খেলার মাঠ সংস্কারে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
এক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থাকে আন্তরিকভাবে যুগোপযোগী ভূমিকা পালন করতে হবে। জেলা ক্রীড়া সংস্থাগুলো যদি উদ্যোগ নেয় তাহলে পার্বত্য এলাকার ক্রীড়ার মান অবশ্যই উন্নয়ন ঘটবে এবং সামনে এগিয়ে যেতে পারবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তিনি আরোও বলেন যে, আগামীতে ক্রীড়া সংস্থাগুলো থেকে তালিকা পেলে সেগুলো গুরুত্বসহকারে যাচাই বাছাই পূর্বক আর্থিক অনুদান প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চেক বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য বাস্তবায়ন ও সদস্য অর্থ মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন, বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো ও বাজেট অডিট অফিসার মোঃ নুরুজ্জামানসহ বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited