বাঘাইছড়ি প্রতিনিধি | ১১:৫৩ পিএম, ২০২২-০৭-২২
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ৭২ ব্যাবসায়ীর মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে জেলা প্রশাসন।
২২ জুলাই শুক্রবার সকাল ১১ ঘটিকায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার। এসময় খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান বিল্টু চাকমা, স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সহ ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে, পরবর্তী পর্যায়ে আরো সহায়তা প্রদান করা হবে।
জেলা প্রশাসনের খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ১৫ কেজি, তেল ৪ লিটার, পেঁয়াজ ৪ কেজি, ডাল ২ কেজি, আলু ৫ কেজি, লবন ১ কেজি। উল্লেখ যে গতকাল ২১ জুলাই বৃহস্পতিবার সকালে গ্যাস ও তেল ব্যাবসায়ী মিলন এর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে এতে ৬৯ টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়, এতে আনুমানিক ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যাবসায়ীদের।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited