আইয়ুব চৌধুরী | ০৫:৩৭ পিএম, ২০২২-০৭-২৪
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙামাটি জেলাধীন রাজস্থলীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই রবিবার রাজস্থলী উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ হতে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের রুমে উদ্বোধনী অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ২৯ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
র্যালী ও অন্যান্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আবদু সাত্তার, দৈনিক পূর্বকোণ রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খান প্রমূখ। অনুষ্ঠানে মূল বিষয় তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় মাছ ইলিশ উৎপাদনে এ দেশ বিশ্বে প্রথম এবং মাছ উৎপাদনে বিশ্বের মধ্যে দ্বিতীয়। আমাদের মাছ চাষের জন্য পুকুর, ডোবা, জলাশয়, ক্রীক রক্ষা করতে হবে। মাছ চাষীদের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের চলমান উন্নয়নের জন্য সরকারের কাজের প্রশংসা করতে হবে।
আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেষ্ট বিতরন করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited