আজগর আলী খান | ১২:১৭ এএম, ২০২২-০৭-২৬
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ইসলামপুরে বন্যহাতির তান্ডব অব্যাহত রয়েছে। প্রায় প্রতি রাতে তিন নং বাঙালহালিয়ার ইসলামপুর, শফিপুর, কুদুমছড়া বিভিন্ন লোকালয়ে হানা দিচ্ছে হাতির পাল।
পাশ্ববর্তী রাঙুনীয়া উপজেলার দূর্গম পাহাড়ে গত একমাসের ব্যবধানে তিনজন লোকের প্রানহানী ঘটায়। সাধারন মানুষের ঘরবাড়ী এবং কৃষকের ফসলাদী নষ্ট করছে এসব বন্যহাতির দল। তারই প্রভাবপড়ে রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায়।
এতে নির্ঘুম রাত কাটাচ্ছে ইসলামপুর, বালুমুড়া এলাকার সাধারণ জনগন। স্থানীয় এলাকাবাসীরা জানান, ১০/১২টি হাতিরদল গ্রামের ভেতর এসে বেশ কয়েকজনের ফসলাদী নষ্ট করছে এবং কলাগাছ খেয়ে সাবাড় করছে।
এভাবে প্রায় কয়েকদিন ধরে উপজেলার তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় হানা দিচ্ছে বন্যহাতির পাল। আতংকে রাত কাটাচ্ছেন এলাকাবাসী। ইতিপূর্বে হাতির আক্রমনে রাজস্থলীতে অন্তত ৫/৬ জন মানুষ মারাগেছে, আহত হয়েছেন অনেকেই। এ ছাড়াও ঘরবাড়ী ফসলাদী সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
হাতির আক্রমনে বনবিভাগ ক্ষতিপূরন দিলে ও লোকালয়ে হাতি আসা বন্ধে কোন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। বিষয়টি সম্পর্কে জানার জন্য কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা নুরুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হাতির পাল উত্তপ্ত করা যাবে না, আমার লোক পাঠানোর ব্যবস্থা করছি। তারা হাতি তাড়ানোর জন্য যা যা করনীয় আছে সে ব্যবস্থা করবেন।
এ ব্যাপারে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশের সাথে আলাপ কালে তিনি বলেন, আমি শুনেছি তবে বনবিভাগের সহযোগিতায় হাতি তাড়ানোর ব্যবস্থা নেওয়া হবে। পাহাড় কেটে বাগান উজাড় করার ফলেই বনে হাতির খাবারের সংস্থান হচ্ছেনা। ফলে লোকালয়ে হানা দিচ্ছে বন্যহাতির পাল। তাই বনভূমি উজাড় ঠেকানোর পাশাপাশি বনে হাতির পযাপ্ত খাবারের সংস্থান করতে হবে। এ জন্য বৃহৎ উদ্যােগ নেওয়া জরুরী বন বিভাগের।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited