আল মামুন | ১২:২১ এএম, ২০২২-০৭-২৬
খাগড়াছড়ির আলুটিলার জিরো মাইল ২০ নাম্বার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শ্যামলী পরিবহণের সুপার ভাইজার জহিরুল ইসলাম (৪০) নিহত। সে জয়পুরহাট জেলার দুমুর হাট উপজেলার বেলাল হোসেনের ছেলে।
এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জনের মত যাত্রী। তাদের মধ্যে পাঁচজন সেনাবাহিনীর সদস্য বলে জানা গেছে। সোমবার (২৫ জুলাই ২০২২) বিকাল ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৩টার দিকে জিরো মাইল এলাকায় ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের বাসটি অপর একটি বাসকে ওভার টেক করতে গিয়ে বিপরীত দিকে থেকে আসা চট্টগ্রামগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শ্যামলী পরিবহনের সুপার ভাইজার জহিরুল ইসলাম মারা যান। এ সময় উভয় পরিবহনের আরও প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার পর শ্যামলী পরিবহনের চালক পালিয় গেছে। পুলিশ দুটি বাসকে আটক করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited