ওমর ফারুক সুমন | ০৪:৪৫ পিএম, ২০২২-০৮-০১
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা মারিশ্যা দিঘিনালা সড়কের ১৭ কিলোমিটার অজলচূগ বনবিহার এলাকায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ৩১ জুলাই রবিবার রাত ৯ টায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে রাতেই সড়কের মাটি সরানোর কাজ শুরু করে বাঘাইহাট জোনের সেনাবাহিনী, পরে সেনাবাহিনীর সাথে মাটি সরানোর কাজে যোগ দেয় যুব রেডক্রিসেন্ট এর সদস্যরা। রাতে একাংশের মাটি সরিয়ে মোটরসাইকেল, সিএনজি চলাচলের পথ বের করা হয়।
সকালে আসে সড়ক জনপদ বিভাগের লোকজন তারা সেনাবাহিনীর সহায়তায় সড়কের সব মাটি সরিয়ে দীর্ঘ ১০ ঘন্টা ভারী যানচলাচল স্বাভাবিক করে। সোমবার সকাল ৮ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
এসময় সড়কে চলাচল করা যানবাহন ও যাত্রীদের সতর্ক করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন বর্ষা মৌসুমে পাহাড়ের মাটি নরম হয়ে যায় ফলে মাঝেমধ্যে এই সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে সবাই সতর্ক থাকায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited