নিজস্ব প্রতিবেদক | ০৩:২৩ এএম, ২০২২-০৮-০৬
কাপ্তাই হ্রদে অবৈধভাবে মৎস্য আহরণকালীন সময়ে জব্দকৃত নৌকা ও জাল নিলামে বিক্রয় করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্র জব্দকৃত মালামাল এর নিলাম কার্যক্রম করেন।
প্রতি বছর মে হতে জুলাই মাস পর্যন্ত কাপ্তাই হ্রদে মৎস্য প্রজননের জন্য সকল ধরনের মাছ শিকার, আহরণ ও বিক্রয় নিষেধাজ্ঞা করেন জেলা প্রশাসন। তবে এইবছর কাপ্তাই লেকে পানি কম থাকায় আগস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধ রেখেছেন রাঙামাটি জেলা প্রশাসন।
এই বন্ধকালিন সময়ে কিছু অসাধু মৎস্য শিকারি হ্রদে অবৈধভাবে মাছ শিকার করেন। অবৈধ মাছ শিকারের সময় কাপ্তাই বিএফডিসি বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ১৯টি নৌকা,১টি ইঞ্জিন বোট,৩টি মাছ ধরার বড়শি ও ২হাজার মিটার জাল জব্দ করে। এবং জব্দকৃত মালামাল নিলামে ১লাখ ১০হাজার ৯৯২টাকা বিক্রয় করা হয়।
এসময় রাঙামাটির বিএফডিসি ব্যবস্থাপক লেঃ কমান্ডার তৌহিদুল ইসলাম,কাপ্তাই উপকেন্দ্র প্রধান মো.মাসুদ আলম ও নৌ পুলিশ উপ পরিদর্শক মো.আশরাফুল উপস্থিত ছিলেন। কাপ্তাই বিএফডিসি উপকেন্দ্র প্রধান মাসুদ আলম জানান, তিনমাস নিষেধাজ্ঞা কালীন অবৈধ ভাবে মাছ শিকার করার দায়ে জব্দকৃত মালামাল প্রকাশ্য নিলামে বিক্রয় করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited