আইয়ুব চৌধুরী | ০৯:০০ পিএম, ২০২২-০৮-১৫
রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নানা শ্রেণী পেশার মানুষ এ মহামানবকে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ,রাজস্থলী-চন্দ্রঘোনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন,উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্হিত ছিলেন।
পরে সকাল সাড়ে ১০ উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল করিম এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
অনু্ষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বেঁচে থাকলে বাংলাদেশ আরো উন্নত রাষ্ট্রে পরিণত হতো। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা পৃথীবির বুকে একটি লাল সবুজের পতাকা পেতাম না, অথচ সেই মহান নেতাকে ঘাতকরা ১৫ আগস্ট ভোরে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করে।
১৫ আগষ্ট অত্যান্ত শোর্কাত বেদর্নাত ও কলন্কের কালিমায় এক কুলিষিত ইতিহাসের এক ভয়ন্কর দিন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited