আল মামুন | ১১:৪২ পিএম, ২০২২-০৮-১৫
ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে মেতে উঠা জনবিচ্ছিন্ন বিএনপি। তাই তাদের প্রত্যাক্ষাণ করেছে জনগণ।
এখন নির্বাচনে নিশ্চিত পরাজয় যেনে নানা কৌশল অবলম্বন করে নতুন নতুন তালবাহানা শুরু করছে বিএনপি। তারা উন্নয়নে বিশ^াস করে বলেই একের পর এক দেশে বিভ্রান্তী ছড়িয়ে জনগণকে বেকায়দায় ফেলতে সন্ত্রাস-জ¦ালাও পোড়াও ছাড়া কিছুই যানে না বলে মন্তব্য করেন তিনি।
এছাড়াও দেশ বিরোধী এই চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল এবং বাংলাদেশকে পাকিস্তান বানানোর পায়তারা করেছে বলে মন্তব্য করেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা ।
সোমবার (১৫ আগস্ট ২০২২) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উদযাপন উপলক্ষে শোক সভায় তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে শোক দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গিতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিসহ নেতাকর্মীরা।
পরে একটি বিশাল শোক র্যালী শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে টাউন হলস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলীয় নেতাকর্মীরা। এ সময় সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে সকালে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করে।
শোকসভা খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমের সঞ্চালনায় এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা,কংজরী চৌধুরী,কল্যাণ মিত্র বড়–য়া,মংক্যচিং চৌধুরী,সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,পার্থ ত্রিপুরা জুয়েল, যুগ্ম সম্পাদক এমএ জব্বার,এড.আশুতোষ চাকমা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য খোকনেশ^র ত্রিপরা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও পাজেপ সদস্য শতরূপা চাকমা,সাবেক জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা,জেলা মহিলালীগের সাধারন সম্পাদিকা শাহিনা আক্তার,যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ^জিত রায় দাশ,জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা, জেলা কৃষকলীগের আহবায়ক পিন্টু ভট্টাচার্য্যসহ আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
পরে খাগড়াছড়ি পৌরসভা সম্মেলন কক্ষে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার বিতরণ করে। খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের আয়োজনে এ সময় ৪ শতাধিত এতিমখানা,মাদ্রাসা শিক্ষার্থীসহ দুস্থদের মাঝে এই খাবার তুলে দেন।
অন্যদিকে-শোক দিবস উদযাপন উপলক্ষে এইচএম পার্বত্য হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর আয়োজনে পার্বত্য দুই জেলার উপজেলা পর্যায়ে ৭টি ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয় সাধারন মানুষকে।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited