আলমগীর মানিক | ০২:০৯ এএম, ২০২২-০৮-২৪
২৩ আগস্ট ২০২২ খ্রি. রাঙামাটি পার্বত্য জেলার সাজেক ভ্যালীতে সৌন্দর্য উপভোগ করতে ঢাকা উত্তরা থেকে সাত জনের একটি দল গতকাল সকাল ১১:১৫ ঘটিকার সময় সাজেক ভ্যালীতে ভ্রমণে আসে। শুরুতে তারা সাজেক ভ্যালীর অনিন্দ্য সৌন্দর্য উপভোগ করে মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকার সময় সিকাম তৈসা ঝর্ণার অপরুপ সৌন্দর্য উপভোগ করতে সাজেক ভ্যালী পাহাড় থেকে অনুমানিক ২২০০ ফিট নিচে চলে যায়।
সাত জনের দলটি সিকাম তৈসা ঝর্ণায় পৌঁছানোর পর ঝর্ণার সৌন্দর্য উপভোগ শেষে ঘটে যায় বিপত্তি। পর্যটক দলের মোঃ শারজিল আহমেদক খান (৩৩) সিকাম তৈসা ঝর্ণার নিচে হঠাৎ অসুস্থ হয়ে আটকে পড়ে।
সঙ্গীয় দলের সদস্যরা আটকা পড়া পর্যটককে উদ্ধারে প্রানপন চেষ্টা করেও ব্যর্থ হয়। সাজেক ভ্যালীর ২২০০ ফিট নিচে নাই কোন মানুষের বসবাস। এমন অবস্থায় গহীন জঙ্গলের ভিতরে তাদের মনে ভয় সঞ্চারিত হয়। উপায়ন্তর না দেখে বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দেয় তাদের একজন।
৯৯৯ থেকে সাজেক থানা কল পেয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মীর মোদ্দাছ্ছের হোসেনের নির্দেশনায় সাজেক ভ্যালী পুলিশ ক্যাম্পের আইসি এসআই মোঃ মুশফিক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পর্যটককে উদ্ধার করে প্যারাগন রিসোর্ট নিয়ে আসেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited