নিজস্ব প্রতিবেদক | ০১:৪৬ এএম, ২০২২-০৯-১৬
সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম অঞ্চল বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে প্রথম বারের মতো এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। সেনাবাহিনীর বাঘাইহাট জোন ও এলাকার জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় এবারই প্রথম বাঘাইহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন সাজেকের দূর্গম শতাধিক গ্রাম থেকে ২২৪ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
নতুন কেন্দ্রে পরীক্ষা দিতে এসে শীক্ষার্থী ও অভিভাবক মহলেও ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন আগে ৪০ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হতো এতে ছাত্র ছাত্রীদের মূল্যবান সময় ও অভিভাবকদের আর্থিক অনেক ক্ষতি হতো, সেনাবাহিনীর সহায়তায় বাঘাইহাটে পরীক্ষা কেন্দ্র চালু হওয়ায় এলাকাবাসী ও ছাত্র ছাত্রীদের অনেক উপকার হয়েছে।
একেবারে ঘরের উঠানে পরীক্ষা দেয়ার মত। মৈত্রী ত্রিপুরা নামে একজন পরীক্ষার্থী বলেন আগে উপজেলা সদরে বাসা ভাড়া করে পরীক্ষা দিতে হতো এখন বাড়িতে থেকে পরীক্ষা দিতে পারছি এতে আমাদের কষ্ট, টাকা, সময় সবকিছু বাঁচবে সেনাবাহিনী ও শিক্ষামন্ত্রীকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বাঘাইহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন সেনাবাহিনীর বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসীর রহমান চৌধুরী (পিএসসি), এসময় তিনি কেন্দ্রের সার্বিক ব্যবস্থা দেখে সন্তুষ প্রকাশ করেন।
পরে তিনি বলেন পাহাড়ে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের একটি অংশ হিসেবে সাজেকে এসএসসি পরীক্ষা কেন্দ্র চালু হয়েছে , এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সম্প্রিতির বন্ধন আরো সূদৃঢ় করতে হবে। পাহাড়ে সেনাবাহিনী উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রিতির সেই কাজই করছে।
উল্লেখ, যে বাঘাইহাট উচ্চ বিদ্যালয়টি তৎকালিন জোন কমান্ডার লে: কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী,পিএসসি,২৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সার্বিক সহযোগীতায় ১৯৯২ সালে বাঘাইহাট জুনিয়র হাই স্কুল নামে অত্র স্কুলটি প্রতিষ্ঠিত হয়। তারপর ১৯৯৯ সালে তৎকালিন জোন কমান্ডার লে: কর্নেল আবু সোহেল পিএসসি,১ ইস্ট বেংগল এর সার্বিক সহযোগীতায় সরকারি এমপিও ভূক্তকরন হয়।
পরবর্তীতে তৎকালিন জোন কমান্ডার লে: কর্নেল মোঃ মুহসিন আলম,পিএসসি,১৪ বীর এর সার্বিক সহযোগীতায় ২০১০ সালে জেএসসি পরিক্ষার কেন্দ্র অনুমোদন হয়। বর্তমান জোন কমান্ডার- লে: কর্নেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি,৬ ইস্ট বেংগল এর সার্বিক সহযোগীতায় ২০২২ সালে এস এস সি পরিক্ষার কেন্দ্র (মাধ্যমিক শিক্ষাবোর্ড ,চট্টগ্রাম) কেন্দ্র অনুমোদন হয়।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited