আলমগীর মানিক | ০৬:০৬ পিএম, ২০২২-০৯-২২
আলমগীর মানিক
রাঙামাটির শহরের উপকন্ঠ আসামবস্তি-কাপ্তাই সড়ক এলাকাজুড়ে সাম্প্রতিক সময়ে উপজাতীয় পাহাড়ি সন্ত্রাসীদের ব্যাপক তৎপরতা বৃদ্ধিতে ঠিকাদার থেকে শুরু করে অটোরিক্সা চালকদের মারধরসহ আগুন দিয়ে জ¦ালিয়ে দেওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। রাঙামাটির সর্বত্রই বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
তারই ধারাবাহিকতায় যৌথ অভিয়ান পরিচালনা করে রাঙামাটি সেনা রিজিয়নের ৭ আরই ব্যাটালিয়নের অর্ন্তগত পানামাছড়া (কৌশল্যা ঘোনা) এলাকায় অভিযান পরিচালনা করে জেএসএস এর এক সশস্ত্র ক্যাডারকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এই অভিযানে আটককৃত শান্তি কুমার চাকমার কাছ থেকে একটি এলজি, ২ রাউন্ড তাজা গুলি, ৩টি রামদা উদ্ধার করা হয়েছে।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে কোর্টে চালান দেওয়া হলে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited