আইয়ুব চৌধুরী | ১২:০০ এএম, ২০২২-০৯-২৫
সারাদেশের ন্যায় রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যােগে মিনা দিবস পালিত হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’এর মধ্য দিয়ে ২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হতে এক শোভা যাত্রা উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমার নেতৃত্বে বিভিন্ন দিক প্রদক্ষিণ করে শোভা যাত্রা টি পরিষদের সামনেএসে শেষ হয় ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবদু করিম, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খাঁন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, আমছড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোসনা আকতার, তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মংথো মারমা সহ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ। আলোচনায় বক্তারা বলেন,
বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরেপড়া রোধের অঙ্গীকার নিয়ে বিশ্বে পালিত হয় ইউনিসেফের ঘোষিত দিবসটি। পরে
গল্প বলার আসর, শিশুদের জন্য পাপেট শো ও মাপেট শো, স্টল প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, যেমন খুশি তেমন সাজো ও মীনা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
কার্টুন চরিত্রে মীনার বয়স নয় বছর। এই কার্টুনের আরও দুটি চরিত্রের নাম মিনার ভাই রাজু আর পোষা পাখি মিঠু।
লিঙ্গ বৈষম্য রোধ, শিক্ষা, স্বাস্থ্য সচতেনতা ও শিশু নিরাপত্তার গুরুত্ব নিয়ে মিনা কার্টুনের গল্পগুলো তৈরি করা হয়। কার্টুনটি বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি ও নেপালি ভাষায় সম্প্রচার করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited