নিজস্ব প্রতিবেদক | ১২:০৮ এএম, ২০২২-০৯-২৫
রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেছেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের চেতনায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। আর এই অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের চেতনায় ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।
আবহমানকাল থেকে এ দেশের সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের মধ্যে সম্প্রীতি বিরাজমান। সামাজিক সম্প্রীতির এই বন্ধনকে সুদৃঢ় করতে হবে। তিনি বলেছেন সম্প্রীতি সমাবেশের মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলার সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক সম্প্রীতি আরও বেশি সুদৃঢ় হবে।
তিনি শনিবার(২৪ সেপ্টেম্বর) কাউখালী উপজেলা পরিষদ অডিটরিয়ামে “সম্প্রীতিরসুর”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ের বিভিন্ন স্থরের প্রতিনিধিদের নিয়ে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে, সহকারী শিক্ষা অফিসার সীমারানী সেন এর সঞ্চালনায়, সম্প্রীতি সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান অং প্রু মারমা, কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, কাউখালী কলেজের প্রভাষক গফুর আহমদ, বেতবুনিয়া মডেল ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, কাউখালী সদর কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা গোলাম ফারুক, সনাতন ধর্মের অনুষারি বিকাশ কান্তি সাহা, মং খ্যং মৈত্রী শিশুসদন এর প্রধান শিক্ষক শ্রীমৎ প্রজ্ঞাবেধী ভিক্ষু প্রমূখ।
সম্প্রীতির এ সমাবেশে ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited