আজগর আলী খান | ০৬:১২ পিএম, ২০২২-০৯-২৫
মো. আজগর আলী খান
হেডম্যান কারবারিদের সাথে মতবিনিময় করেছেন কাপ্তাই অটল ৫৬ বেঙ্গলের অধিন রাজস্থলী সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মো,আবিদ। তিনি বলেন,অপরাধীকে ছাড় দেয়া হবে না। যে কোনো ধরনের অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। অপরাধ ও অপরাধীদের দমনে প্রয়োজন সকলের আন্তরিকতা ও পারস্পারিক সহযোগিতা প্রয়োজন। অস্ত্রধারী যে হোক না কেন তাদের মুখোশ খুলে দিতে হবে।
তাই অপরাধ রোধে হেডম্যান কারবারি ও জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। রবিবার (২৫ আগস্ট) ১১ টায় রাজস্থলী সাব জোন প্রাঙ্গনে হেডম্যান কারবারি ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সব সময় কর্ম দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। এছাড়াও ভুল তথ্য বিভ্রান্তী ছড়ায় উল্লেখ্য করে যাছাই-বাছাই করে সঠিক তথ্য প্রদানের ভূমিকা পালনেরও আহবান জানান তিনি।
বাংলাদেশ সেনাবাহিনী জনগণের সেবা নিশ্চিতের পাশাপাশি ও অপরাধ দমনে বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামের রাজস্থলী এর ব্যতিক্রম নয়। চলমান সকল বিষয়ে সেনা সদস্যদের দক্ষতার সাথে কাজ করার পাশাপাশি আপনারা তথ্য দিয়ে সহায়তা দেয়ার পাশাপাশি সেনাবাহিনী জনপ্রতিনিধি সাধারন জনগনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি, তাদের কর্মজীবনের কথা তুলে ধরে রাজস্থলীতে অপরাধ নির্মূল করে জনগণের প্রত্যাশিত শান্তি বজায় রাখতে কাজ করে যাবেন বলে অনুভূমি ব্যক্ত করেন রাজস্থলী সাব জোন কমান্ডার ক্যাপ্টেন আবিদ। পরে ক্যাম্প কমান্ডার উপজেলার দুর্গম আড়াছড়ি হেডম্যান পাড়ায় অসহায় হত দরিদ্র দের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও একটি জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্টে আয়োজন করার প্রতিশ্রুতি দেন। এ সময়
হেডম্যান কারবারি সম্মলনে রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ক্যাম্প জেসিও মাসুদুল আলম সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা,১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খানসহ বিভিন্ন মৌজা থেকে আগত হেডম্যান কারবারী মেম্বার গন উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited