আজগর আলী খান | ০৯:৫০ পিএম, ২০২২-০৯-২৭
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও নিদের্শনায় দুর্গম পার্বত্য অঞ্চলের সবচেয়ে বেশী উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ।
তিনি বলেন, আমাদের এই পার্বত্য চট্টগ্রাম দেশের জন্য বোঝা নয়, এই পার্বত্য অঞ্চল দেশের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এটা পার্বত্য অঞ্চলের মানুষের জন্য অনেক বড় প্রাপ্তি। তিন পার্বত্য জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ছড়িয়ে পড়েছে।
জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, উপজেলা পরিচালন ও উন্নয়ন ( ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে ১৫ লক্ষ টাকার বরাদ্ধ কৃত উপজেলার মিতিঙ্গাছড়ি পাড়ায় জনগনের সুপিয় পানি সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন কালে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা মঙ্গলবার (২৭সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার দুর্গম মিতিঙ্গাছড়ি পাড়ায় এ প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় প্রকল্পের ষ্ট্যাডিং কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, জাইকার প্রতিনিধি উৎপল তনচংগ্যা, ১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা প্রকৌশলী বিভাগের প্রতিনিধি অবাইদুল্লাহ, হেডম্যান চথোয়াইনু মারমা, ক্যাসাচিং মেম্বার, ঠিকাদার ধনরাম কর্মকার সহ গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিতিঙ্গাছড়ি পাড়ার জনগন সুপিয় পানির ব্যবস্থা গ্রহন করে দেওয়াতে সরকারকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited