মোঃ আলী আজগর | ০৭:৫৬ পিএম, ২০২২-১০-০১
বিলাইছড়িতে বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার সূর্য সন্তান প্রভাত কান্তি বড়ুয়ার রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও সৎকার সম্পন্ন করা হয়েছে।
শনিবার (১ লা অক্টোবর) বেলা ৩ ঘটিকায় শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রুসিক্ত নয়নে শিল্প কলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
বিলাইছড়ি উপজেলার (ভাঃ) নির্বাহী অফিসার ও কাপ্তাই উপজেলার ইউএনও মুনতাসির জাহান এবং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর - এর নেতৃত্বে থানার একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন এবং পরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ , উপজেলা আওয়ামী লীগ, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা এবং উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ আত্মীয় - স্বজনরা।
রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন পরে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী উপজেলা মহা শ্মশানে সৎকার করা হয়।
উল্লেখ যে, তিনি নিজ বাড়ীতে দীর্ঘদিন ডাক্তারের পরামর্শে জটিল রোগে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
হঠাৎ তার স্বাস্থ্যের অবস্থা অবনতি হলে ৩০ সেপ্টেম্বর উপজেলা হাসপাতালে নেওয়া হলে বেলা ৩ :০০ ঘটিকায় সময় কর্বত্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন বলে জানা যায়।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও ৪ সন্তান সহ অনেক আত্মীয় স্বজন রেখে চলে গেছেন বলেও জানা যায়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited