কাপ্তাই প্রতিনিধি | ০৬:৪৯ পিএম, ২০২০-১০-১৭
কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নে ৫কোটি ২লক্ষ ৭৫হাজার টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার (এমপি)।
শনিবার (১৭ই অক্টোবর) সকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে নির্মিতব্য ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট একাডেমী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ও বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার, মুজিব বর্ষ উপলক্ষ্যে লগগেইটে বঙ্গবন্ধু সড়ক বাতি উদ্বোধন করেন তিনি।
দুপুরে এমপি দীপংকর তালুকদার কাপ্তাইয়ের ব্যাংছড়ি এলাকায় এলজিইডির অর্থায়নে ২.৫০ কোটি টাকা ব্যয়ে ৫৭ মিটার গার্ডার ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন, রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে ৭৫ হাজার টাকা ব্যয়ে ব্যাংছড়ি মারমা পাড়া চিতা খোলা ও শ্মশান মঙ্গল ঘরের উদ্বোধন এবং এলজিইডির অর্থায়নে ১ কোটি ব্যয়ে ব্যাংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, এলজিইডি রাঙামাটির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সা. সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জামেল হোসেন এবং আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited