নিজস্ব প্রতিবেদক | ০৭:১৭ পিএম, ২০২২-১০-০৯
তুফান চাকমা
রাঙামাটির নানিয়ারচরে রত্নাংকুর বন বিহারে যথাযথ ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে।
রবিবার (৯ অক্টোবর) সকালে রত্নাংকুর বন বিহারে দেশনালয়ে এলাকাবাসীর আয়োজনে ত্রিশরন সহ পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডু দান, কল্পতরু দান, আকাশ প্রদীপ দান, হাজার বাতি দান সহ নানাবিধ দানের আয়োজন করা হয়।
উষাকিরণ চাকমার সঞ্চালনায় আয়োজিত পূণ্যানুষ্ঠানে সঙ্ঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ জিনোবোধী মহাথেরো, রত্নাংকুর বন বিহার অধ্যক্ষ শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির ও তার শিষ্য মণ্ডলী।
বুদ্ধের অমৃতবাণী স্বধর্ম দেশনা প্রদান কালে শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির বলেন, প্রবারণা পূর্ণিমা একটি শুভ দিন। বিগত দিনের খারাপ কাজ গুলো ভগবান বুদ্ধের কাছে ক্ষমা চেয়ে কুশল কর্ম গুলো বেচে নিয়ে সামনে অগ্রসর হওয়ার কথা বলেন।
আজকের এই পবিত্র দিনে ভবিষ্যতে আরো সুখ, শান্তি ভাবে বসবাস করতে ভগবান বুদ্ধের কাছে আশির্বাদ প্রার্থনা করতে বলেন। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে শত শত পূর্ণ্যার্থী সমাগমে বিহার প্রাঙ্গণ উৎসব মূখর হয়ে উঠে। সকাল থেকে পূর্ণ্যার্থীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বিহারে মিলিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited