স্মৃতিবিন্দু চাকমা | ০৭:৪০ পিএম, ২০২২-১০-০৯
রাঙামাটির জুরাছড়ি উপজেলা সদরে আকস্মিক আগুনে পুরো বাজারের তিনটি বসতঘরসহ ৪০টিরও অধিক দোকানঘর সম্পূর্ন পুড়ে নিঃস্ব হয়ে গেছেন অন্তত ৬০ জন ব্যবসায়ি। এতে করে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। উপজেলায় ফায়ার সার্ভিসের কোন অফিস না থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।\
রোববার বিকেল সাড়ে তিনটায় পরিত্যক্ত তৃতীয় শ্রেণীর সরকারী কর্মচারি ক্লাব থেকে এই আগুনের সূত্রপাত হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আগুন জ¦লেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জুরাছড়ি সেনাজোনের সেনাসদস্যরা-থানা পুলিশ, আনসার সদস্যগণ ও স্থানীয়রা পানি ঢেলে অন্তত তিনঘন্টা সময়ধরে চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন বলে জানাগেছে।
কিন্তু এরই মধ্যে তিনটি বসতঘরসহ ৪০টিরও অধিক দোকানঘর ও ভাসমান ব্যবসায়িদের মালামাল সম্পূর্ন পুড়ে গেছে। এতে করে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরেশ কুমার চাকমাসহ উদ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের প্রাথমিকভাবে খাবারের ব্যবস্থাও করেছেন।
রাঙামাটির দূর্গম পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জুরাছড়ি উপজেলাটিতে দীর্ঘ কয়েক দশকেও ফায়ার সার্ভিসের অফিস স্থাপন হয়নি এবং রিভার ফায়ার সার্ভিসেরও কোনো ব্যবস্থা নেই।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited