আজগর আলী খান | ০৮:১১ পিএম, ২০২২-১০-১১
রাজস্থলীতে ২ বছর ধরে নেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
মোঃ আজগর আলী খাঁন
রাজস্থলী //
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ২ বছর ধরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, পাশা পাশি অফিসের কোন কর্মচারীওনেই।এতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। গতবছরে মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিভিষন চাকমা কে জেলার বিলাইছড়ি উপজেলায় বদলী করা হয়।তিনি বদলী হবার পরও তার স্থলে কোন কর্মকর্তাকে দেওয়া হয়নি। কাপ্তাই উপজেলা হতে একজন কে অতিরিক্ত দায়িত্ব পালন করলেও তাকে মাসে দুইমাসে একবারও দেখামেলেনি। অফিসিয়াল কার্যক্রম সব উপজেলা নির্বাহী অফিসার কে পালন করতে দেখা গেছে। সাময়িক দায়িত্ব প্রাপ্ত কাপ্তাই উপজেলার একাডেমিক সুপারভাইজার সোসাল চাকমা রাজস্থলীতে মৌখিক ভাবে দায়িত্ব নেওয়ার পর পুরোদমে কাজ হচ্ছে না। দেখা দিছে স্থবিরতা। অফিসিয়াল এবং শিক্ষা প্রতিষ্টানের বিভিন্ন সমস্যার ত্বরিত সমাধান সম্ভব হচ্ছে না। শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষকরা পড়ছেন নানা সমস্যায়।সমস্যা নিয়ে কখনে ইউএনও, কখনো জেলায় দৌড়াদৌড়িতে ব্যস্থ। পাচ্ছেন না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। উল্টো নষ্ট হচ্ছে সময় ও অর্থ।
রাজস্থলীতে এমপিএ- নন এমপিও সরকারি সহ ৬ টি উচ্চ বিদ্যালয়, ২ টি সরকারি কলেজ, একটি নন এমপিও বালিকা বিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্টান রয়েছে। চলতি এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্টিত হয়। পরীক্ষার বিভিন্ন তথ্যাদি নির্বাহী অফিস হতে সংগ্রহ করতে হয়।
এ দিকে নভেম্বরে অনুষ্টিত হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা তাও তথ্যাদি সংগ্রহে অসুবিধার সম্মুখীন হতে হবে। মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মকর্তা কর্মচারী না থাকায় সময়মত তথ্য পেতেও বেগ পোহাতে হচ্ছে। প্রায় সময় ধরে অফিসে তালা বদ্ধ থাকে।
সরকারে নিয়ম অনুসারে অফিস আট টার সময় খোলার নিয়ম হলে ও তা মানছেনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। বিষয়ে জানতে চাইলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৃদুল কান্তির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,সারা দেশে মাধ্যমিক শিক্ষা অফিসারের পদ সংকট রয়েছে। রাঙামাটি জেলার, রাজস্থলী সহ কয়েক টি উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় শিক্ষা কার্যক্রমে চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
দ্রুত শুন্যপদ পূরণে উর্ধতন কর্মকর্তাকে জানানো হবে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, আমি এ উপজেলায় যোগদানের পর কোন মাধ্যমিক শিক্ষা অফিসার কে দেখিনাই। শিক্ষা বিভাগের যাবতীয় কাজ আমার করতে হয়।
মাধ্যমিক শিক্ষা অফিসের একজন পিয়ন আছে বলে শুনেছি। তিনি অসুস্থ বলে জানা গেছে। দ্রুত উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগে শুন্যপদে নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সরকারে প্রতি দাবী রইলো ভুক্তভোগীদের।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited