লংগদু প্রতিনিধি | ০৭:১৫ পিএম, ২০২২-১০-২১
রাঙ্গামাটির লংগদু উপজেলার তিনটিলা বনবিহারে ২৪ তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১ অক্টোবর), উপজেলার সদরে তিনটিলা বনবিহারে চীবর দানোৎসব উপলক্ষে দুই দিনব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ধর্মীয় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমুর্তি দান, কঠিন চীবর দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, কল্পতরু দান, আকাশ প্রদীপ উৎসর্গ ও ফানুস বাতি উৎসর্গসহ নানাবিধ দান অনুষ্ঠিত হয়।
এসময় বিহারে আগত হাজারো বৌদ্ধধর্মবালম্বীরা সাধু সাধু ধবনিতে ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন।
রাজবন বনবিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তকে বৌদ্ধদের শ্রেষ্ঠ দান কঠিন চীবর উৎসর্গ করেন বিহার পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা কল্যাণ মিত্র চাকমা।
বনভান্তের অমৃতময় বাণীর উদ্বৃতি দিয়ে পুণ্যার্থীদের উদ্দেশ্য ধর্ম দেশনা দেন, বেনুবন অরণ্য কুঠির অধ্যক্ষ পন্থক মহাস্থবির, রাঙামাটি রাজবন বিহারের ভান্তে পূণ্যজৌতি মহাস্থবির সহ অন্যান্য ভিক্ষু সংঘরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চীবর দান উদযাপন কমিটির আহবায়ক রকি চাকমা,
মান্টি চাকমার পরিচালনায়, প্রধান পূণ্যার্থী হিসেবে বক্তব্য দেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার এমপি।
অন্যান্য পূণ্যার্থীদের মধ্যে বক্তব্য দেন সাবেক রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।
এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য আছমা বেগম, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন, উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম মেম্বার, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, ওয়াশিংটন চাকমা।
উদ্বোধনী সঙ্গীত অনন্যা চাকমা।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited