নিজস্ব প্রতিবেদক | ০৩:০৪ এএম, ২০২২-১০-২৬
“হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এই প্রতিপাদ্য বিষয়ের উপর জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ^ হাত ধোয়া দিবস উদ্যাপন করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বনরূপার হ্যাপি মোড় থেকে র্যালি করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে হাত ধোয়া প্রদর্শনীতে হাত ধোয়ার কৌশল পর্যবেক্ষণের পর পরিষদের এনেক্স ভবনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়–য়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আহ্বায়ক ও পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা। বক্তব্য রাখেন জনাব মোঃ আবছার রোবার্ট স্কাউট, জনাব রনজিৎ মল্লিক প্রধান শিক্ষক রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, এই দিবসটি পালনের উদ্দেশ্য হলো সকলে নিরাপদ পানি পান করে সুস্থ ও সবল থাকা এবং নিয়মিত নির্দেশনা মোতাবেক হাত ধোয়া ও সকল কাজে নিরাপদ পানি ব্যবহারে মানুষকে সচেতন করা।
সরকারি এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়ে সুস্বাস্থ্য সম্পর্কে মানুষকে ্উদ্বুদ্ধ করে শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে জনসচেতনামূলক কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখা। পয়:নিষ্কাশন ব্যবস্থা, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার ও নিরাপদ পানি ব্যবহারের জন্য মানুষকে লিফলেট, ফেষ্টুন, গণসচেতনতামুলক শিক্ষণীয় নাটক ও উঠান বৈঠকের মাধ্যমে বার্তা দিয়ে মল ও পানিবাহিত রোগ থেকে মুক্তির জন্য সচেতন করা।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited