নিজস্ব প্রতিবেদক | ১০:৩৬ এএম, ২০২২-১০-২৭
শিক্ষক দিবস উপলক্ষে পার্বত্য রাঙামাটি শহরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে "শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু" এই প্রতিপাদ্যে জেলা শহরের হ্যাপিরমোড় থেকে শিক্ষক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় এসে শেষ হয়। পরে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এই দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অধিদপ্তর সদস্য সচিব মৃদুল কান্তি তালুকদার এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায়, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, রাঙামাটি মহিলা কলেজের প্রফেসর এমদাদুল হক খন্দকার, রাঙামাটি পাবলিক কলেজের প্রফেসর তাসাদ্দিক হোসেন কবির, আল-আমীন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনোতোষ মল্লিক প্রমূখ শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। প্রাথমিক শিক্ষার সরকারীকরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। বছরের শুরুতে নতুন বই বিতরণ, বৃত্তি, উপবৃত্তি, জাতীয় শিক্ষানীতি শিক্ষা কারিকুলাম আধুনিকায়ন ও পরিবর্তন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, মূল্যায়ন ব্যবস্থায় পরিবর্তন, নতুন নতুন ভবন নির্মাণ ও সংস্কার, সরকারি কর্মচারীদের অনুরূপ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি, কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে শিক্ষার মানোন্নয়ন সরকার কাজ করছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited