নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৯ পিএম, ২০২০-১০-১৮
সকলের জন্য “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি”এই প্রতিপাদ্য বিষয়ের উপর জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর -২০২০ ও বিশ্ব হাত ধোয়া দিবস -২০২০ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনাসভা হয়েছে।
দিবস দুটি পালন উপলক্ষে রবিবার (১৮ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে হাত ধোয়ার পর পরিষদের সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আয়োজনে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী অনুপম দে এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এ দিবসটির গুরুত্ব অপরিসীম। স্বাস্থ্যবিধি মোতাবেক নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে। তাই এই সচেতনতার বিষয়টি শহর থেকে গ্রামাঞ্চলে বজায় রাখতে হবে। যাতে পানিবাহিত, মলবাহিত রোগ এবং করোনা ভাইরাস থেকে সকলে মুক্ত থাকতে পারে।
তিনি আরও বলেন, নিরাপদ ও বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার এবং পরিস্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকার অন্যতম শর্ত। ৮০ শতাংশ রোগ মানুষের হাতের কারণে হয়। এজন্য ভালভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সকলকে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited