নিজস্ব প্রতিবেদক | ০১:৫৬ পিএম, ২০২২-১০-২৯
বাঘাইছড়ি উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই স্লোগানকে সামনে রেখে ২৯ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে বিশাল শোভাযাত্রার আয়োজন করে বাঘাইছড়ি থানা পুলিশ।
শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, ১৮ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক সোহাগ পারভেজ, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার আব্দুর সবুর, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, এছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধি এবং বাঘাইছড়ি থানার সকল কর্মকর্তা সদস্যগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাঘাইছড়ি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন। এসময় তিনি বলেন পুলিশ জনতা জনতাই পুলিশ এই মূলমন্ত্র ধারন করে পুলিশ কাজ করে যাচ্ছে পুলিশের সকল প্রকার সেবা আমরা সাধারণ মানুষের কাছে পৌছেদিতে বদ্ধপরিকর। আর সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, সুন্দর বাঘাইছড়ি বিনির্মাণে আপনাদের সহযোগীতা কামণা করছি সকলকে সাথে নিয়ে বাঘাইছড়িকে এগিয়ে নিতে চাই।
এছাড়া বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, পৌর মেয়র জমির হোসেন, আনসার অধিনায়ক সোহাগ পারভেজ, আওয়ামী সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন,সহ অনেকেই বক্তব্যারা বলেন কমিউনিটি পুলিশিং এর শুফল জনগণের দোয়ারে পৌছে দিতে হবে, এছাড়াও কমিউনিটি পুলিশিং কার্যকারিতা ও উপকারীতা নিয়ে আলোচনা করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited