আলমগীর মানিক | ০৯:৫৭ পিএম, ২০২০-১০-১৮
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। রোববার বিকেলে উৎসবমুখর পরিবেশে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কাপ্তাই লেকে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাঙামাটির জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা-এনডিসি, রাঙামাটি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান-পিএসসি, পুলিশ সুপার আলমগীর কবীর-পিপিএম(সেবা), পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব)মোঃ নূরুল আলম নিজামী, সদস্য আশীষ কুমার বড়ুয়া, ড. প্রকাশ কান্তি চৌধুরী, মোহাম্মদ হারুন-অর-রশীদ, সদস্য বাস্তবায়ন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের উদ্ধর্তন কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। নৌকা বাইচ আয়োজনের আহবায়ক ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মূছা মাতব্বর।
দুপুর বেলা ২ টায় করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কাপ্তাই হ্রদের মধ্য টিলা হতে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ৪টি ইভেন্ট আয়োজন করা হয়েছে। ইভেন্টগুলোর মধ্যে নৌকা বাইচ প্রযোগিতায় সর্বমোট বিভিন্ন ইভেন্টে পুরুষ ও মহিলা প্রতিযোগী দলের সংখ্যা ৪৪টি। তম্মধ্যে বিভিন্ন দুর্গম এলাকা হতে অংশগ্রহণকারী পুরুষ সাম্পান প্রতিযোগিতায় ১৫টি দল, মহিলা কায়াক প্রতিযোগিতায় ১৭টি দল, পুরুষ বড় নৌকা প্রতিযোগিতায় ৭টি দল এবং মহিলা বড় নৌকা প্রতিযোগিতায় ৫টি দল অংশ গ্রহণ করেছে। নৌকা প্রতিযোগিতায় পুরষ সাম্পানে ১ম স্থান অধিকার করেছেন জলন্ত ত্রিপুরা। মহিলা কায়াক প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন তাপসী চাকমা। পুরুষ বড় নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে যুবরাজ ত্রিপুরা ও তার দল। মহিলা বড় নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে আলো ত্রিপুরা ও তার দল।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited