ইকবাল হোসেন | ১২:০৪ এএম, ২০২০-১০-১৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শিশু-কিশোরদের শেখ রাসেল বিষয়ক কবিতা আবৃত্তি ও প্রতিকৃতি অংকন প্রতিযোগিতা, "শেখ রাসেল আমাদের ভালোবাসা" শীর্ষক অনুষ্ঠানে শিশুদের অনুভূতি ও আলোচনা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে উক্ত কর্মসূচির মাধ্যমে শেখ রাসেল এর ৫৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, সাবেক জেলা কালচারাল অফিসার মুজিবুল হক বুলবুল, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ'র প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ইকবাল হোসেন। আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited