নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৩ এএম, ২০২২-১১-০৬
মো: গোলামুর রহমান-লংগদু
রাঙ্গামাটির লংগদুতে বালুভর্তি বোট ও স্পিডবোট এর মুখোমুখি সংঘর্ষে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যাওয়ার ৩৬ ঘন্টা পর নিখোঁজ দুজনের মধ্যে একজন কলেজ শিক্ষার্থী রিটনের লাশ জেলেদের জালের সাথে উঠে আসে।
রোববার (০৬ নভেম্বর) গভীর রাত দুইটার সময়, কাপ্তাই লেকে জেলেদের জালে আটকে ভেসে আসে রিটনের নিথর মরদেহ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও লংগদু থানা পুলিশ উপস্থিত থেকে লাশ উদ্ধার করে।
পুলিশ সুত্রে জানাযায়, গত ৪ নভেম্বর দুপুর ২.২০ টার সময় দুর্ঘটনার পর থেকে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে রয়েছে। শনিবার দিবাগত রাত ২.০০ টার সময় জালের সাথে আটকে উঠে আসে নিখোঁজ দুজনের মধ্যে একজন। যার ঠিকানা রিটন চাকমা (২০), পিতা মুক্ত লাল চাকমা, গ্রাম ক্যাংড়াছড়ি, বাঘাইছড়ি। পরে মরদেহটি লংগদু থানায় নিয়ে আসা হয়।
এবিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, আমাদের পুলিশ ফায়ারসার্ভিসের সাথে উদ্ধার অভিযানে প্রথম দিন থেকে ঘটনা স্থানে ছিলো আছে। নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে। আরেকজনও আশাকরি উদ্ধার হবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited