আলমগীর মানিক | ০৩:৪৯ পিএম, ২০২২-১১-০৬
আলমগীর মানিক
সারাদেশে একযোগে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রথমদিন রোববারে রাঙামাটিতে পরীক্ষায় অংশ নিয়েছে ৪ হাজার ৯৪৩জন। প্রথমদিন অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৬৭ পরীক্ষার্থী। তার মধ্যে ৩৬ জন ছাত্রী ও ৩১ জন ছাত্র।
এ বছর রাঙামাটিতে এইচএসসিতে ১০ কেন্দ্রে মোট ৪৬১৫জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ৪৫৫৫ পরীক্ষার্থী। মাদ্রাসা বোর্ডের অধীনে ২ কেন্দ্রে ১১৩ জনের মধ্যে প্রথমদিন পরীক্ষায় অংশ নিয়েছে ১০৮জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২ কেন্দ্রে ২১৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ২১৩জন।
রাঙামাটি জেলা প্রশাসকের শিক্ষা বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, রাঙামাটি সরকারী কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে ২২০ ছাত্র, ৬৭৭ ছাত্রী। এই কেন্দ্রে অনুপস্থিত ছিলো ১জন ছাত্র ও ৫ ছাত্রী। রাঙামাটি সরকারী মহিলা কলেজ কেন্দ্রে ৫ ছাত্র ও ৪ জন ছাত্রী ছাড়া ৩৮৬ ছাত্র ও ৪১৪ ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে।
কর্ণফূলী সরকারী কলেজ কেন্দ্রে ছাত্র-৩৭২,ছাত্রী-২৫২ জন পরীক্ষায় অংশ নিয়েছে। এই কেন্দ্রে অনুপস্থিত ছিলো ৬ছাত্র ও ৩ ছাত্রী। কাচালং সরকারী কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে ২১৪ ছাত্র ও ২১৫ ছাত্রী। অনুপস্থিত ছিলো ৩জন ছাত্রী পরীক্ষার্থী। বাঘাইছড়ি শিজক কলেজ কেন্দ্রে ছাত্র-২১৩ ছাত্রী-১৫৮, অনুপস্থিত ছিলো-২ ছাত্র ও ৩ ছাত্রী।
লংগদু মডেল কলেজে পরীক্ষায় অংশ নিয়েছে ১৯৭ ছাত্র ও ১৫০ ছাত্রী, অনুপস্থিত ছিলো ৩ছাত্র ও ১ ছাত্রী। নানিয়ারচর সরকারী কলেজ কেন্দ্রে ৮২ ছাত্র ও ৮৬ ছাত্রী, অনুপস্থিত ছিলো ২ ছাত্রী পরীক্ষার্থী। কাউখালী সরকারী কলেজে ছাত্র-১৫৬, ছাত্রী-১৩৩, অনুপস্থিত ছিলো ছাত্র-৩, ছাত্রী-৪।
রাজস্থলী সরকারী কলেজে ছাত্র-২০৪ ছাত্রী-২০৯, অনুপস্থিত ছিলো ৫ ছাত্র ও ৯ ছাত্রী। বরকল রাগীব রাবেয়া কলেজ কেন্দ্রে ছাত্র-১০৪ ছাত্রী-২১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এই কেন্দ্রে অনুপস্থিত ছিলো মাত্র একজন পরীক্ষার্থী।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রাঙামাটি শহরের বিএম ইনষ্টিটিউট কেন্দ্রে অংশ নিয়েছে ১০৩ ছাত্র ও ৪১ ছাত্রী। এই কেন্দ্রটিতে অনুপস্থিত ছিলো-২ ছাত্র। অপরদিকে রাজস্থলী সরকারী কলেজে অংশ নিয়েছে ১১৮ ছাত্র ও ২১৩ ছাত্রী পরীক্ষার্থী।
অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রাঙামাটি সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে অংশ নিয়েছে ছাত্র-৪১ ছাত্রী-১৬জন। অনুপস্থিত ছিলেন ২ ছাত্র ও ১ ছাত্রী। মাইনীমুখ ইসলামীয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ছাত্র-২৬ ছাত্রী-২৫। অনুপস্থিত ছিলো ২ ছাত্র পরীক্ষার্থী।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited